
প্রতিদিন ডেস্ক | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন স্ত্রী তাহেরা আলম। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকার গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।



