Advertisement Placeholder

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে দুবাই

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে দুবাই

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ে। নির্মীয়মান এই বিমানবন্দরের নাম রাখা হয়েছে আল মাকতোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতোমের নামে রাখা হয়েছে বিমানবন্দরের নাম। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আজ আমরা আল মাকতোম বিমানবন্দরের যাত্রী টার্মিনালগুলোর নকশার অনুমোদন দিয়েছি। দুবাই এভিয়েশন করপোরেশনের স্ট্র্যাটেজির অংশ হিসেবে ১ লাখ ২৮ হাজার কোটি দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ২৯ হাজার কোটি টাকা) ব্যয়ে বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে।’

দুবাইয়ের বর্তমান বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে একটি; কিন্তু আল মাকতোম বিমানবন্দরের আকার-আয়তন হবে এই বিমানবন্দরের চেয়ে ৫গুণ বড়।

অপারেশন শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে প্রতি বছর ১৫ কোটি যাত্রীকে পরিষেবা দিতে পারবে নতুন এবি বিমানবন্দর। তবে পরবর্তী ১০ বছরে এই সক্ষমতা ২৬ কোটিতে উন্নীত করা হবে।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরোদমে চালু হলে বিমানবন্দরটিতে একই সময়ে ৪০০ উড়োজাহাজ অনায়াসে উড্ডয়ন-অবতরণ করতে পারবে। ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন রাখতে আল মাকতোম বিমানবন্দরে থাকবে ৫টি রানওয়ে।

বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণ করা হবে অত্যাধুনিক বিভিন্ন এভিয়েশন প্রযুক্তি।

এক্সপোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম জানান, নতুন বিমানবন্দরকে ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে নতুন শহর গড়ে তোলাপর পরিকল্পনাও রয়েছে দুবাই প্রশাসনের। বিশ্বের বিভিন্ন বহুজাতিক বিমান পরিষেবা সংস্থার কার্যালয় থাকবে সেই শহরে এবং অন্তত ১০ লাখ মানুষ সেখানে বসাবাস করতে পারবেন।

‘আমরা পরবর্তী প্রজন্মের জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছি। আমরা চাই আমাদের সন্তান তাদের সন্তানরা একটি সুন্দর উন্নত সমাজ ও পরিবেশে বড় হোক। দুবাই একদিন গোটা বিশ্বের প্রধান বন্দর ও কেন্দ্রে পরিণত হবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার