
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে আন্তর্জাতিক জনমত আরো জোরদার করার স্বার্থেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার। এ শূন্যতার কথা, এমন প্রয়োজনীয়তার কথা সকলেই স্বীকার করছেন ১/১১ পরবর্তী ভূমিকার পরিপ্রেক্ষিতে। সে সময় যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ, ইউরোপিও ইউনিয়ন প্রভৃতি স্থানে জোরদার লবিং চালানো হয়। সোয়া ডজন ইউএস সিনেটরের স্বাক্ষরিত পত্রের আহবান অনুযায়ী সেনাসমর্থিত কেয়ারটেকার সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। সে সব দিনের কথা বিস্মিত হওয়া উচিত নয়।
২৮ এপ্রিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী উৎসবে এমন তথ্য উপস্থাপন করেন নেতৃবৃন্দ। এতে যুবদল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন। সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন যৌথভাবে বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মোশারফ হোসেন সবুজ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন এবং গেস্ট অব অনর ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরউদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আজহারুল হক মিলন, আবুল হাসেম বুলবুল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সাবেক মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের মো. সুরুজ্জামান, খন্দকার ফরহাদ, সেলিম মোহাম্মদ, মশিউর রহমান, মাওলানা কাজী মোজাম্মেল হক, সৈয়দ আকিকুল ইসলাম ফারোখ, এমরান শাহ রন, সৈয়দা মাহমুদা শিরিন , এজিএম জাহাংগীর হোসাইন ,এবাদ চৌধুরী, আজিজুল বারী তিতাস, রিয়াজ মাহমুদ, আমিনুল ইসলাম স্বপন, মৃধা জসিম, শাগাদৎ হোসেইন রাজু , বাদল মির্জা, মনিরুল ইসলাম মনির, এডভোকেট রেজুয়ানা রাজ্জাক সেতু, মাজহারুল ইসলাম জনি প্রমুখ। বক্তারা বাংলাদেশে চলমান দমন-পীড়নের কঠোর সমালোচনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার্থে বিদেশে আসার অনুমতি কামনা করেন। বক্তারা বিএনপির নেতা-কর্মীদের নামে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিও জানান।
উল্লেখ্য, এক দশকেরও অধিক সময় আগে লন্ডনে ডেকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির নয়া কমিটির নেতৃত্ব বাছাইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু কে সভাপতি এবং কে সাধারণ সম্পাদক হবেন সে ব্যাপারে তারেক রহমান সাঁয় পাননি গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমানের কাছে। সেই থেকে আর নয়া কমিটি আসেনি হাই কমান্ড থেকে। এরই মধ্যে বিবদমান গ্রুপগুলোর চারজনকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। তবুও থামেনি বিবাদ। সকলেই ভেতরে ভেতরে প্রত্যাশা করছেন শীঘ্রই যুক্তরাষ্ট্র বিএনপির স্থবিরতা কাটাতে নয়া কমিটির অনুমোদন। সে তাগিদেই ঈদ পুনমির্লনীর ব্যানারে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ত্যাগী নেতা-কর্মীদের এ সমাবেশ।



