
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

বৈশাখ বরণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নাজমুননেসা পিয়ারি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলা নতুন বছর বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা-সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি বহুজাতিক এ সমাজে জন্ম ও বেড়ে উঠা প্রজন্মকে চিরায়ত বাংলার সাথে আরো নিবিঢ়ভাবে পরিচিতি রাখার লক্ষ্যে “বৈশাখী ক্রোড়পত্র’’ কিংবা স্মরণিকা প্রকাশের ব্যবস্থা থাকাও জরুরী। এ দায়িত্বটি ‘প্রবাসী শেরপুর জেলা সমিতি’ও নিতে পারে নিজেদের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ডের দিশারি হিসেবে। ২৮ এপ্রিল সন্ধ্যায় এই সংগঠনের উদ্যোগে ‘বাংলা বর্ষবরণ-১৪৩১’ ব্যানারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক নাজমুননেসা পিয়ারি এ আহবান জানিয়ে আরো বলেন, ডানা মেলে পাখীরা যেমন এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়, ঠিক তেমনি আমাদের পাখা না থাকলেও প্রিয় মাতৃভূমি ছেড়ে ভিন্ন দেশে এসেছি। সঙ্গে কী নিয়ে এসেছি আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য। তাই আমরা বিভিন্ন অনুষ্ঠানাদি করি যা আমাদের সংস্কৃতির পরিপূরক। এথেকে প্রবাস প্রজন্ম যেমন আমাদের তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে জানতে পারে, একইসাথে আমরাও নিজ নিজ সংস্কৃতিকে উপস্থাপনের মধ্যদিয়ে তার প্রতি গভীর মমত্ববোধকে দৃশ্যমান করি। তেমনি একটি হচ্ছে এই বৈশাখী উৎসব।
হোস্ট সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এ উৎসবে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিরাজুল হক। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য দেন ড. রাশেদা ইয়াসমিন শিল্পী, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আকতারুজ্জামান, উপদেষ্টা প্রদোষ চক্রবর্তি, সুব্রত সাহা লিপন, আসমাউল হোসনা লীরা এবং সরোয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুরের বাঙালি সংস্কৃতি আলোকে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সাদী’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিগণ আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র সহ-সভাপতি সাবেরা জামান চৌধুরী, এস.এম আসাদুজ্জামান সেলিম, কার্যকরী কমিটির সদস্য মাসুদ পারভেজ মুক্তা, রাকিবুল ইসলাম রাসেল, গৌতম চক্রবর্তী মিন্টু, সাবিনা ইয়াছমীন, শফিউল আলম সোহাগসহ সমিতির অন্যান্য কর্মকর্তা, সদস্য ও শুভার্থীগণ।
সংক্ষিপ্ত আলোচনাপর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন আয়েশা সিদ্দিকা, শামীম রেজা, আব্দুর রহমান ও রিদি। ‘এসো বৈশাখ এসো এসো’ সঙ্গীতের মধ্যদিয়ে এ পর্ব শুরু হয়। এ সময় কবিতা আবৃত্তি করেন রানা রায়হান ও প্রদোষ চক্রবর্তী। অনুষ্ঠানে আগত সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।



