Advertisement Placeholder

টাইমস স্কয়ারে লাল-সবুজ শাড়িতে নেচে গেয়ে বাংলাদেশকে উপস্থাপন

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ০৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইমস স্কয়ারে লাল-সবুজ শাড়িতে নেচে গেয়ে বাংলাদেশকে উপস্থাপন

শাড়িকে বিশ্ব ঐতিহ্যের অংশে পরিণত করার লক্ষ্যে টাইমস স্কোয়ারে ‘"শাড়ী গোওজ গ্লোবাল"-এ বাঙালিরাও ছিলেন সরব। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে শনিবার ৪ মে “শাড়ী গোওজ গ্লোবাল” ( Sharee Goes Global )অনুষ্ঠানে শামিল হয়েছিল শতাধিক বাঙালিসহ ৫০০’র অধিক নারী। বিশ্বব্যাপী শাড়ীকে সংস্কৃতি এবং ঐতিহ্য’র একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন, এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে ডাক্তার দীপ্তি জৈন কর্তৃক প্রতিষ্ঠিত “ব্রিটিশ ওইমেন ইন শাড়ীজ (BWIS )” নামে ব্রিটেনের একটি সংগঠন। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে শাড়ী পরিহিত নারীদের নিয়ে অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী এর প্রচারের লক্ষ্যে ডাক্তার রিতা কাকটি-শাহ পরিচালিত নিউইয়র্কের সংগঠন “উমা” কে সাথে নিয়ে এবারের আয়োজন ছিল আরো ব্যাপক।
ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, ব্রিটেন, আমেরিকা সহ অনেক দেশ এই আয়োজনে অংশগ্রহণ করে। নাজনীন হোসেইন ও ড: সুবর্ণা খানের নেতৃত্বে আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং ব্রিটেন থেকে আগত শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সবুজের সাজে, দেশীয় শাড়ী পরে, নেচে গেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরে। অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে তালে টাইমস স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে।

বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধম্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ীর পরিচিতি তুলে ধরেন। যেমন ঢাকাই জামদানি ও মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা, তাঁত/মনিপুরী। প্যারেড শেষে সকল দেশ একের পর এক নৃত্য পরিবেশন করে। “চলো বাংলাদেশ” গানের সাথে বাংলাদেশ দলের নৃত্য পরিবেশনা ভূয়সী প্রশংসা অর্জন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন ঐতিহ্যবাহী শাড়ীকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে। শাড়ীকে ভালোবাসো-এই আশা নিয়ে আবার এরকম একটি আয়োজন হবে-এই আশাবাদ ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার