
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

মোহাম্মদ এ কাদের শিশির।
অ্যল কাউন্টি হেলথ কেয়ারের সিইও মোহাম্মদ এ কাদের শিশিরকে ‘গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স’ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করল হোমকেয়ার রোগী সেবায় বিশেষ অবদান রাখার জন্য।
‘ন্যাশনাল স্মল বিজনেস উইক’ চলাকালে ৮ মে বুধবার ইস্যুকৃত এক পত্রে ‘গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স’ আরো উল্লেখ করেছে যে, যথাযথ প্রশিক্ষণ গ্রহণকারী স্বাস্থ্যকর্মীরা ‘অ্যল কাউন্টি হেলথ কেয়ার’র অধীনে রোগী সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করায় মোহাম্মদ এ কাদের শিশিরকে চেম্বারের হেলথ কেয়ার কমিটির কো-চেয়ারের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



