Advertisement Placeholder
গবেষণা জরিপ

অত্যাধিক নেশা করায় আমেরিকার ৩ লাখের বেশি শিশুর মা-বাবা মারা গেছে

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ১০ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অত্যাধিক নেশা করায় আমেরিকার ৩ লাখের বেশি শিশুর মা-বাবা  মারা গেছে

২০২১ সাল পর্যন্ত ১০ বছরে আমেরিকায় ৩ লাখ ২১ হাজার শিশু তাদের পিতা/মাতাকে হারিয়েছে। এসব অভিভাবক অত্যধিক ড্রাগ গ্রহণ করার ফলে অকালে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমেরিকার মেডিক্যাল জার্নাল ‘জামা’য় বুধবার প্রকাশিত হয়েছে গবেষণা জরিপের উদ্বেগজনক এ তথ্য। এবং নেশাগ্রস্ত হয়ে মৃত্যুর এ হার আগের দশকের তুলনায় দ্বিগুণ বলেও উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে। মা অথবা বাবা হারিয়ে অসহায় অবস্থায় নিপতিত এসব শিশুর অধিকাংশই শ্বেতাঙ্গ।

অর্থাৎ শ্বেতাঙ্গ আমেরিকান অভিভাবকেরা শিশু সন্তানের প্রতি অমনোযোগী বেশী। ‘ন্যাশনাল ইন্সটিটিউট ড্রাগ এব্যুজ’ তথা নিডার পরিচালক ড. নোরা ভোলকো এই গবেষণা ফলাফল প্রসঙ্গে বলেছেন, মাত্রাতিরিক্ত নেশা করায় কী পরিমাণের শিশু এতিম অথবা মা কিংবা বাবাকে হারিয়েছে সেটি বিস্তারিতভাবে জাতির সামনে উপস্থাপনের অভিপ্রায়ে এই গবিষণা চালানো হয়েছে। করোনা মহামারি কালে কতজন শিশু তার মা-বাবা অথবা যে কোন একজন অভিভাবক হারিয়েছে-সে ব্যাপারেও গবেষণা চালানো হয়েছে। গত দশকে হেরোইনসহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্যের অবাধ প্রবাহের ভিকটিম হয়েছে নিজের জীবন সম্পর্কে কিংবা শিশু সন্তানের ব্যাপারে উদাসীন আমেরিকানরা।

হেরোইনের পাশাপাশি আরো কিছু ড্রাগ অলি-গলিতে ব্যাপকভাবে বিক্রি হওয়ার সাথেও এহেন অকাল মৃত্যুর কার্যকরী একটি যোগাযোগ রয়েছে বলে স্বাস্থ্য বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। এই গবেষণা জরিপে ৬ লাখ ৪৯ হাজার ৫৯৯ জনের (যাদের বয়স ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে ছিল) মৃত্যুর তথ্য স্থান পায়। গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, এর মধ্যে ৩২১৫৬৬ শিশুর মা অথবা বাবা ছিলেন, যারা মাত্রাতিরিক্ত নেশা করতেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার