Advertisement Placeholder

ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের ‘অজ্ঞ’ বললেন হিলারি ক্লিনটন

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ১০ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের ‘অজ্ঞ’ বললেন হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুধু নিন্দা জানিয়েই ক্ষ্যান্ত হননি, বরং ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৯ মে) দেশটির এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন হিলারি ক্লিনটন। খবর দ্য নিউইয়র্ক টাইমস।

হিলারি বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর সঙ্গেই আমার কথা হয়েছে। তাদের কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ— মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো আর শেখানো হচ্ছে, তা ভুল। এটি অবিশ্বাস্যভাবে হামাসপন্থি ও ইসরায়েলবিরোধী।

বিক্ষোভকারীদের সমালোচনা করে হিলারি বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তির জন্য বিল ক্লিনটনের চেষ্টা সম্পর্কে তারা কিছুই জানে না। টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দায়ী করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার