Advertisement Placeholder

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১৪-১৫ মে ঢাকা সফর করবেন : স্টেট ডিপার্টমেন্ট

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১৪-১৫ মে ঢাকা সফর করবেন : স্টেট ডিপার্টমেন্ট

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি হবে তার প্রথম ঢাকা সফর।

গত ৯ মে লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত-উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে।
এতে আরও বলা হয়, প্রথমে ভারতের চেন্নাই সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কনস্যুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও গভীর করতে কলম্বো সফর করবেন। সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

লু ১৪ ও ১৫ মে ঢাকা সফরের মধ্য দিয়ে তার এ যাত্রা শেষ করবেন। ঢাকা সফরে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতারা ও অন্য বাংলাদেশিদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করাসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার