
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট | ১৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে

রিয়েল এস্টেট এক্সপো
বাড়ি ক্রয়ে লাখ ডলার পর্যন্ত মঞ্জুরিসহ মর্টগেজ থেকে যাবতীয় আইনি পরামর্শ প্রদান করা হবে ১৮ মে শনিবার রিয়েল এস্টেট এক্সপোতে। এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্ক লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে। আয়োজন করবে ইউএসবিসিসিআই।
আয়োজক সংস্থাটির প্রেসিডেন্ট লিটন আহমেদ জানান, রিয়েল এস্টেট সেক্টরের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করছেন এমনসব এক্সপার্টরা কৌতুহলী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং এজন্যে কোন ফি লাগবে না। এমনকি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো এক্সপোর জন্যে কোন টিকিটও লাগবে না। মাঝে পরিবেশিত হবে হালকা নাস্তা। তাই যারা ১% ডাউন পেমেন্ট এবং তুলনামূলকভাবে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণে বাড়ি ক্রয় করতে চান তাদের জন্যে এটি অন্যতম একটি অবলম্বন। কম্যুনিটির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রথম এমন এক্সপো অনুষ্ঠিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থে। এমনকি শরিয়া আইন অনুযায়ী বাড়ি ক্রয়ের পরামর্শও পাওয়া যাবে এখানে।
সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এটর্নী, সিপিএ, ফাইন্যান্সিয়াল কন্সালটেন্টরা আপনার ভাষায় কথা বলবেন। সিটি ও স্টেট প্রদত্ত সুযোগ-সুবিধা কীভাবে কারা পাবেন সে সব তথ্য জানাতে আসবেন সংশ্লিষ্ট দফতর-সেক্টরের কর্মকর্তারা।
জানা গেছে, এতে থাকবে অর্ধ শতাধিক স্টল, রিয়েল এস্টেট বিষয়ে প্যানেল আলোচনা, ফ্রি লোন প্রি-এ্যাপ্রুভ্যাল পাবেন আগ্রহীরা। এছাড়া, রিয়েল এস্টেট সেক্টরে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারিগণকেও পরিচয় করিয়ে দেয়া হবে জ্ঞানভিত্তিক এসব সেমিনার-সিম্পোজিয়ামে।



