Advertisement Placeholder

রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পেয়েছে উদ্ধারকারীরা

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পেয়েছে উদ্ধারকারীরা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে সেই জায়গাটি শনাক্ত করতে পেরেছে উদ্ধারকারীরা। শুধু তাই নয়, হেলিকপ্টারটিরও খোঁজ পেয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে। তবে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের ভাগ্যে কি ঘটেছে এ ব্যাপারে কিছুই জানায়নি সংস্থাটি। সোমবার (২০ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলেছে, বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে বলেছে- উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।

ইরানের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।’

এর আগে তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পেয়েছে বলে খবর বের হয়। এতে করে ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে যায়। পরে পাহাড়ের কাছে পৌঁছনোর জোর চেষ্টা চালান উদ্ধারকারীরা।

এরপরই উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন বলে জানানো হলো।

এদিকে ,ইরানের সঙ্গে উদ্ধারকাজ এবং হেলিকপ্টার তল্লাশিতে হাত লাগিয়েছে তুরস্কও। ইরান স্টেট মিডিয়া এবং তুরস্কের নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুনের উৎস দেখতে পেয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার