Advertisement Placeholder

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘রিয়েল এস্টেট এক্সপো’

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘রিয়েল এস্টেট এক্সপো’

মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় ঘটিয়ে সুদের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্বল্প ও মাঝারি আয়ের প্রবাসীরা স্বপ্নের বাড়ি ক্রয়ে যখন নানামুখী সংশয় আর দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, সেই সময়ে ১৮ মে শনিবার নিউইয়র্কে বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘রিয়েল এস্টেট এক্সপো-২০২৪’। ১% ডাউন পেমেন্টে এবং কোন ধরনের ব্যাংকিং স্টেটমেন্ট ছাড়াও তুলণামুলকভাবে কম সুদে বাড়ি ক্রয়ের ঋণ মিলছে-এমন তথ্য ছাড়াও ইসলামিক রীতি অনুযায়ী বাড়ি ক্রয়ের ঋণ গ্রহণের নানা উপায় আলোচিত হয় দিনব্যাপী ৬টি সেমিনারে। ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)’র উদ্যোগে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ এক্সপো-তে আবাসন সেক্টরের ৫০টি প্রতিষ্ঠানের স্টল ছিল।

সেমিনারে কথা বলেছেন আবাসন সেক্টরের আইনজীবী, রিয়েল এস্টেট ব্রোকার, বাড়ি ক্রয়ে ঋণ প্রদানকারি ব্যাংকের কর্মকর্তা, এবং নিউইয়র্ক সিটির হাউজিং ও বিল্ডিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা। স্বপ্নের বাড়ি ক্রয়ের পর সেই বাড়ির সীমানায় কেউ দুর্ঘটনায় পতিত হলে মোটা অংকের ক্ষতিপূরণ দাবিতে চলমান মামলা-মোকদ্দমা ঠেকানো নিয়েও বিস্তারিত পরামর্শ দেয়া হয় এ এক্সপোতে। কঠোর পরিশ্রমী অভিবাসীগণের মধ্যে যারা প্রথমবারের মত বাড়ির মালিক হতে চাচ্ছেন তাদের জন্যে লাখ ডলারের গ্র্যান্টসহ নানা সুযোগ-সুবিধার যাবতীয় তথ্যও এ সময় উপস্থাপিত হয়।
এক্সপোর উদ্বোধনী সমাবেশে নিউইয়র্ক সিটির চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার বলেন, প্রথমবার বাড়ি ক্রয়ে আগ্রহীদের জন্যে আজকের এ এক্সপোর ভূমিকা অপরিসীম। আবাসন সেক্টরের অভিজ্ঞতাসম্পন্নরা এই এক্সপোর বিভিন্ন পর্বে পরামর্শ দিচ্ছেন বাস্তবতার আলোকে। সময়ের প্রয়োজনে এমন একটি এক্সপোর খুবই দরকার ছিল। এ আয়োজনের নেপথ্য কর্মীসহ ইউএসবিসিসিআইয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মানুষের সার্বিক কল্যাণে সহায়তা প্রদানে সচেষ্ট থাকার জন্যে।

এই এক্সপোর অন্যতম সহযোগী ‘কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও থমাস জে গ্রিস বলেন, যুক্তরাষ্ট্রে ৩ হাজার কাউন্টির মধ্যে এই কুৃইন্স হচ্ছে সবচেয়ে ডাইভার্স, সবচেয়ে কর্মমুখী এবং অভিবাসী বান্ধব। আজকের এই জমজমাট এক্সপোর মধ্যদিয়েও তা দৃশ্যমান হলো।

হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট এবং সিইও লিটন আহমেদ জানালেন, কম্যুনিটিতে নানামুখী শঠতা চলছে বাড়ি কেনা-বেচায়। ঋণ মঞ্জুরিতেও রয়েছে ছলচাতুরি। সে সব ব্যাপারে কঠোর পরিশ্রমী প্রবাসীগণকে সুস্পষ্ট তথ্য জানাতে আমাদের পরিশ্রম সার্থক হলো। সকল শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটেছিল-যা কম্যুনিটির কোন অনুষ্ঠানে সচরাচর দেখা যায়নি। অর্থাৎ আবাসন সেক্টরের সাথে সম্পৃক্তরা এসেছিলেন বিস্তারিত তথ্য জানতে। আমাদের টিম এবং প্যানেলিস্টরা যথাসাধ্য চেষ্টা করেছেন লাগাতার ৬টি সেমিনারের মাধ্যমে। এখানকার কানেকশন কাজে লাগিয়ে পরবর্তীতে সকলেই নিজ নিজ স্বপ্নের বাড়ি ক্রয়ে আরো পরামর্শ নিতে পারবেন-এই নেটওয়ার্ক গড়ার অন্যতম লক্ষ্য ছিল এই এক্সপো।
উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন আয়োজক সংস্থা ‘ইউএসবিসিসিআই’র পরিচালক শেখ ফরহাদ। পুরো এক্সপোর প্লাটিনাম স্পন্সর ছিলেন আবাসন ব্যবসায়ী নূরুল আজিম। তিনি কোন পর্বে বক্তব্য না দিলেও আগত প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। জেনেছেন তাদের সমস্যার কথা। প্রবাসীদের সঠিক তথ্য ও দিক-নির্দেশনার জন্যে এমন আয়োজনের খুবই প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন সদালাপি ও স্বল্পভাষী নূরুল আজিম।

নিউইয়র্ক সিটির বিল্ডিং বিভাগের, সহকারী কমিশনার জেমেল ইসিডোর এসকিউ বলেছেন, নিজ ভবনের অপব্যবহার কিংবা অন্য কোন ইস্যুতে অযথা সন্ত্রস্ত্র থাকার প্রয়োজন নেই। আমরা সবসময় বাড়ির মালিকের স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর।

এ আয়োজনে বিশেষত: ছিল রিয়েল এস্টেট সেক্টরের বেশ কয়েকজনকে স্বীকৃতি প্রদান। ‘শীর্ষ ১০০ বাংলাদেশি আমেরিকান রিয়েল্টর’র স্বীকৃতি প্রোগ্রামে ১১ জনের নাম ঘোষণা। এ পর্ব সঞ্চালনায় ছিলেন এই এক্সপোর চেয়ারপার্সন ইসমাইল আহমেদ। বিপুল করতালির মধ্যে তিনি প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করেন। স্বীকৃতি প্রাপ্তরা হলেন: জামান মজুমদার রিয়েল্টি প্রাইম), মর্তোজা কে সিদ্দিকী (ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি এলএলসি), জাহেদ হোসেন (কেলার উইলিয়ামস রিয়েল্টি ল্যান্ডমার্ক), নাজনীন মির্জা (ব্রো রিয়েল এস্টেট), সাব্বির আহমেদ (এলিট সিনার্জি রিয়েল্টি), এমরান ভূঁইয়া (এক্সিট রিয়েল্টি প্রিমিয়াম), আদান ইসলাম (রিয়েল্টি প্রাইম), রেজ্জী চৌধুরী ( ফ্রিহোল্ড রিয়েল্টি), নাফিজ রহমান(সিইও ওলভেসডেন রিয়েল্টি), দেলোয়ার খান (গ্রীণ রিয়েল্টর. এভিএস রিয়েল্টি) এবং নাদির এ খান (সেঞ্চুরি ২১ কাফকোস রিয়েল্টি)।

এই প্রোগ্রামটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এবং অংশগ্রহণকারীদেরকে নিজ নিজ সেক্টরে আরো উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন ইউএসবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও লিটন আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে ইসমাইল আহমেদ বলেন, সামনের বছর একই চেতনায় একই সময়ে ইউএসবিসিসিআইয়ের প্রেরণাদায়ক এক্সপো-তে সকলকে আগ্রাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি সে সময়ে আরো বেশী মানুষের সেবা দিতে সক্ষম হবো। এ সময় হোস্ট সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন পরিচালক মিলি ভূইয়া, রফিক

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার