Advertisement Placeholder

৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে সোলস’র অনুষ্ঠান ২ জুন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে সোলস’র অনুষ্ঠান ২ জুন

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ জুন রোববার নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হবে ব্যান্ড দলটির বর্ণাঢ্য অনুষ্ঠান। গোল্ডেন এইজ হোম কেয়ার নিবেদিত এই কনসার্টের আয়োজন করে গ্যালাক্সি মিডিয়া এবং দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এনওয়াই। মঙ্গলবার জ্যাকসন হাইটসে একটি অডিটরিয়ামে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় সোলস’র সকল সদস্যই সেখানে ছিলেন।

সাংবাদিক রিজওয়ানা এলভিসের উপস্থাপনায় ‘মিট দ্য প্রেস’র শুরুতেই আজকাল সম্পাদক শাহনেওয়াজ বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভূবনে সোলস একটি জনপ্রিয় নাম। ব্যান্ড দলটির ৫০ বছর পূর্তিতে আমি তাদের শুভেচ্ছা জানাই। তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাদের গানগুলো বাংলা গানের ভূবনকে সমৃদ্ধ করেছে। এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ও আমার প্রতিষ্ঠান গর্বিত। এরপরই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সোলস’র জনপ্রিয় ভোকাল পার্থ বড়ুয়া। তিনি বলেন, সোলস’র ৫০ বছর পূর্তিতে আমরা একটি ট্যুরে আছি।

যুক্তরাষ্ট্রে আমরা ইতিমধ্যে ৯টি শো করেছি। নিউইয়র্ক শো সহকারে আমরা যুক্তরাষ্ট্রে আরও ৬টি শো করব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের প্রয়োজন ও রুচির সমন্বয়ে গান তৈরি হয়। আর সেই গানগুলো সেই সময়ের সেরা। পার্থ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্রের যেখানেই শো করেছি, সেখানেই দর্শক-শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছি। আমরা এখানকার দর্শক-শ্রোতার ভালবাসায় মুগ্ধ। নিউইয়র্কেও এর ব্যতিক্রম হবেনা বলে আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে পার্থ বড়ুয়া বলেন, ৫০ বছরে আমাদের ব্যান্ড সেরা গানগুলোই নিয়ে আসার চেষ্টা করেছে। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে আপনার চাওয়া কি এমন প্রশ্নে পার্থ বলেন, তারা যেন আরও ভাল করে গান শেখার চেষ্টা করে, আরও ভাল করে চর্চা করে। এ সময় সোলস’র ৫০ বছরকে স্বাগত জানিয়ে আরো শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের চেয়ারপার্সন রানো নেওয়াজ।

আয়োজকদের পক্ষ থেকে কথা বলেন ‘দেশি মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এনওয়াই’র সিইও মোহাম্মদ জামান মনির। তিনি বলেন, যেখানে সোলস গাইবে, সেখানে অন্য কেউ গাইবেনা। এটাই আমাদের আয়োজনের বিশেষত্ব। অতীত অভিজ্ঞতায় আমরা অগণিত দর্শক এবং সোলস তারকাদের এক ভিন্ন রকমের মিলনমেলা উপহার দিতে পারবো বলে আশা করছি।

আয়োজকদের অন্যতম গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট’র সিইও বদরুদ্দোজা সাগর বলেন, যুক্তরাষ্ট্রে আমার জার্ণিটা বেশি দিনের নয়। তবে আমি কোয়ালিটি প্রোগ্রামে বিশ্বাস করি। আশা করি সবার সহযোগিতায় একটি অসাধারণ সন্ধ্যা আমরা উপহার দিতে পারব। সাগর উল্লেখ করেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবে সোলস তারকারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার