Advertisement Placeholder

কংগ্রেস প্রার্থী ক্যাইমেনের স্পেশাল এডভাইজার হলেন বাদল

নিজস্ব প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কংগ্রেস প্রার্থী ক্যাইমেনের স্পেশাল এডভাইজার হলেন বাদল

আসন্ন নির্বাচনে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ (নিউইয়র্ক)এর ডেমক্র্যাট প্রার্থী জন ক্যাইমেনের ‘স্পেশাল এডভাইজার’ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি আমেরিকান বিজনেসম্যান আকতার হোসেন বাদল। ২৭ জুলাই ‘জন ক্যাইমেন ফর কংগ্রেস’ টিমের ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস্টিয়ান ম্যাকারিয়ো স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

লং আইল্যান্ডের সাফোক কাউন্টির গ্রেট নেক এলাকা নিয়ে গঠিত আসনে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্যাইমেন লড়ছেন ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্যে। এ নিয়োগের মাধ্যমে শ্বেতাঙ্গ আমেরিকান কম্যুনিটিতে বাংলাদেশিদের গুরুত্বের পরিধি বাড়লো মনে করা হচ্ছে।

নিয়োগ পেয়ে প্রদত্ত এক বিবৃতিতে এ সংবাদদাতাকে ২৮ জুলাই আকতার হোসেন বাদল বলেন, ক্যাইমেন হলেন চ্যালেঞ্জিং সময়ের উপযোগী নেতা। বহুদিন যাবত কম্যুনিটির বিশ্বস্ত একজন নেতা হিসেবে, কখনো বিচারপতি হিসেবে আবার কখনো সাফোক কাউন্টির প্রশাসক হিসেবে জন ক্যাইমেন এলাকাবাসী তথা নিউইয়র্ক বাসীর পাশে আবির্ভূত হয়েছেন। তিনি নির্বাচিত হলে লং আইল্যান্ড তথা নিউইয়র্ক স্টেটকে কাজের সুন্দর একটি জায়গা হিসেবে পরিণত করবেন। বসবাসের নিরাপদ স্থান এবং জীবিকার্জনের উত্তম অবলম্বনে পরিণত করতে চান জন ক্যাইমেন। এসব ইস্যুতে আমিও কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি বলেই জনের টিমে অংশ নিচ্ছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার