Advertisement Placeholder

নিউইয়র্কে ডলারের দাম ১১১ টাকা!

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ডলারের দাম ১১১ টাকা!

নিউইয়র্কে ডলারের দাম দিচ্ছে ১১১ টাকা হারে। জ্যাকসন হাইটসে ‘স্মৃতি ফ্যাশন’র সিস্টার অর্গানাইজেশন ‘স্মৃতি মানি ট্র্যান্সফার’র কর্ণধার মাহাবুবুর রহমান টুকু বাংলাদেশ প্রতিদিনকে ২৭ জুলাই জানান, টাকার মত ভারতীয় রুপির দামও কমেছে। তা এখন ৮১ রুপিতে উঠেছে। পাকিস্তানের রুপি ২৩৬ এ উঠেছে। করোনার ঢেউ না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গোটাবিশ্বে টালমাটাল অবস্থার কারণে ডলারের দাম ক্রমাš^য়ে বাড়ছে। অপরদিকে টাকা, রুপিসহ সবদেশের কারেন্সিতেই দরপতন ঘটছে প্রতিদিনই।

টুকু আরো জানান, প্রবাসীরা বাংলাদেশ সরকারের ঘোষিত আড়াই পার্সেন্ট হারে বোনাস পাচ্ছেন। অর্থাৎ ১০৮ টাকার সাথে যোগ হবে শতকরা আড়াই টাকা। সবমিলিয়ে ডলারের দাম পড়ছে ১১১ টাকার মত।

একইদিন যুক্তরাষ্ট্রস্থ সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র জানান, প্রতি ডলারের বিনিময়ে আমাদের গ্রাহকেরা পাচ্ছেন ৯৮ টাকা করে। সাথে যোগ হবে আড়াই পার্সেন্ট বোনাস। তিনি আরো জানান,অন্য মানি রেমিটেন্স কোম্পানিগুলো উচ্চ মূল্য দিচ্ছে। এ তথ্য আমরা ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার