Advertisement Placeholder

গাজাকে একটি কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল: এরদোগান

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজাকে একটি কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল: এরদোগান

গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে, তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে ইসরাইলকে।

দেশটির রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনেভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতাকালে এরদোগান বলেন, যেসব দেশ ইসরাইলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তারা ইসরাইলের রক্তপাতের সঙ্গে জড়িত।

তিনি বলেন, গত ২২৯ দিনে ইসরাইলের অবরোধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত করেছে, যা ইতিমধ্যেই একটি উন্মুক্ত কারাগার ছিল।

এরদোগান আরও বলেন, যতক্ষণ পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়ানো অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না।

তুর্কি নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে বিশ্বে নতুন সংঘাতের সৃষ্টি হতে পারে।

তিনি দাবি করেন, ইসরায়েল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্চিত হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার