
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | ২৪১ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে বিশেষ মোনাজাতে বিএনপির নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ২৭ মে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভার বক্তারা বলেছেন যে, শহীদ জিয়ার বাংলার মাটিতে জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে । বক্তারা উল্লেখ করেন, একদলীয় স্বৈরশাসনের কবল থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে অপরিসীম অবদান রাখেন জিয়াউর রহমান। তার এই অবদানকে খাটো করার অভিপ্রায়ে এখনও মহলবিশেষের জঘন্য অপপ্রচারণা অব্যাহত রয়েছে।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাংগীর সোহরাওয়ার্দির সঞ্চালনায় মূল আলোচনার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অপর সদস্য আলহাজ্ব আবদুল লতিফ সম্রাট । প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, কাজী সাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দ এম রেজা, শাহ আলম, জাসাসের সাবেক সভাপতি আলহাজ আবু তাহের এবং সাবেক সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। দলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।



