Advertisement Placeholder

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ

২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৮৫৩টি

২০২৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ। এই সময়ে বিশ্বব্যাপী রেকর্ডকৃত মৃত্যুদণ্ডের সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ১৬টি দেশে মোট এক হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। আগের বছরের (২০২২ সাল) তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেশি।

বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অনেক বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭৪ শতাংশই ইরানে। আর ১৫ শতাংশ ঘটেছে সৌদি আরবে।
অ্যামনেস্টি বলছে, ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৮৫৩টি। এছাড়া ২০২২ সালে ইরানে ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর আগের বছর (২০২১) এ সংখ্যা ছিল ৩১৪ জন।

অ্যামনেস্টির রেকর্ড অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বে সবচেয়ে বেশি এক হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। এরপর ২০২৩ সালেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।

অ্যামনেস্টির প্রতিবেদনে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য অন্তর্ভুক্ত করা যায়নি। বিশেষ করে চীনে প্রতিবছর অনেক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হয়। এছাড়া গত বছর জাপান, বেলারুশ, মিয়ানমার ও দক্ষিণ সুদানে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য বিশেষভাবে উল্লেখ করেছে অ্যামনেস্টি। এতে বলা হয়, পশ্চিমা উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চালু আছে। ২০২৩ সালে দেশটিতে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ১৮। সূত্র : বিবিসি

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার