Advertisement Placeholder

টাইগারদের হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ার নাথান

স্পোর্টস ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইগারদের হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ার নাথান

ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় এইচপির প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। সেই শূন্যতা পূরণে নতুন কোচের খোঁজে নেমেছিল বিসিবি।

আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে দু’জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমের সঙ্গে অস্ট্রেলিয়ার নাথান লিওনের মধ্যে চলে শেষ লড়াই। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় বিসিবি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকেই বেছে নেয়।

বিসিবি এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় নাথানের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

৪২ বছর বয়সী অসি সাবেক স্পিনার ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন। ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ৬৩ উইকেট। তিন ম্যাচ টি২০ ক্যারিয়ারে দুই উইকেট শিকার তাঁর। নাথান অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার