Advertisement Placeholder

‘আনার হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত’

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আনার হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত’

রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত।

বৃহস্পতিবার (৩০ মে) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের দিক থেকে সরকার এ বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ পক্ষকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এই বিশেষ মামলাটি তদন্ত করা হচ্ছে এবং বাংলাদেশ ও ভারত উভয় দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বয় করছে এবং প্রয়োজনীয় তথ্য বিনিময় করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার