
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট | ২২৮ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে ৩০ মে বৃহস্প্রতিবার নিউইয়র্ক স্টেট বিএনপি এবং জ্যাকসন হাইটস এলাকাবাসির উদ্যোগে বড় ধরনের দুটি দোয়া-মাহফিল ও হাজারো প্রবাসীর মধ্যে তবারক বিতরণের কর্মসূচি পালিত হয়েছে।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপির সভাপতি মওলানা অলিঊল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় প্রয়াত এই নেতার জীবন-কর্ম আলোকে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, বহুজাতিক গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বিস্ময়কর নেতৃত্বে পঁচাত্তর পরবর্তীতে একদলীয় স্বৈরশাসনের কবল থেকে জাতি মুক্তিলাভ করেছিল। বর্তমানে পুনরায় নব্য স্বৈরাচারের কবলে নিপতিত হয়েছে বাংলাদেশ ও গণতন্ত্র। এ অবস্থার অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারো বাংলাদেশে গণতান্ত্রিক সরকার পুনপ্রতিষ্ঠার আহবানে আজ সমাগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী। আলোচনা সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ সম্মানীত অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং জিল্লুর রহমান জিল্লু। নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি স্বাগত বক্তব্যে নেতা-কর্মীগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান শাহাদৎ বার্ষিকীতে বিপুলভাবে সাড়া দেয়ার জন্যে।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথির মধ্যে আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা কাজী আসাদুল্লাহ, স্টেট বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারন সম্পাদক ফয়েজ চৌধুরী, শাহাদৎ বার্ষিকী-সমাবেশের আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব দেওয়ান কাউসার, যুগ্ম আহবায়ক মো আশরাফ হোসেন, প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবীর, সমন্বয়কারী মাইনুল করিম টিপু, যুগ্ম সদস্য সচিব এম এ কাইয়ুম প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ওয়াহেদ আলী মন্ডল, আনিসুর রহমান, মনির হোসেন, আনোয়ার হোসেন, মীর মশিউর রহমান, এ আর মাহবুব চেয়ারম্যান, জাফর তালুকদার, জিয়াউল হক মিশন প্রমুখ।
আলোচনা সমাবেশের পরই জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ আতিকুর রহমানের নেতৃত্বে। এরপর তবারক বিতরণ করা হয় হাজারো প্রবাসী ও বিএনপির নেতা-কর্মীগণের মধ্যে। এ সময় অভাবনীয় এক দৃশ্যের অবতারণা হয়।
একইদিন দুপুরে বাংলাদেশ স্ট্রিটে একটি পার্টি হলের সামনে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে প্রতিবছরের ন্যায় এবারও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসেফ বারি টুটুল, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, যুক্তরাষ্ট্র যুবদলের সদ্যাবিদায়ী সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, যুবদল নেতা আমানুল্লাহ আমান প্রমুখ।



