Advertisement Placeholder

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন : আহমাদিনেজাদের মনোনয়ন দাখিল

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন : আহমাদিনেজাদের মনোনয়ন দাখিল

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেন মাহমুদ আহমাদিনেজাদ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দুই জুন তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়ন দাখিল করেন ইরানের সাবেক এই কট্টরপন্থি প্রেসিডেন্ট। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মনোনয়ন দাখিলের পর আহমাদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেবেন। অবশ্য মনোনয়ন দাখিল করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হতে পারে। কারণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। ১১ জুন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই কাউন্সিল।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে এবারও তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ ও ২০২১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে।

আহমাদিনেজাদ ইরানের রিভোল্যুশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূর্ণ হওয়ায় ২০১৩ সালে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন শুরু হয়। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এরই মধ্যে সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলিরেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদোলনাসের হেমতি এবং সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি মনোনয়ন দাখিল করেছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির হঠাৎ মৃত্যুর পর আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইরান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার