Advertisement Placeholder

নিউইয়র্ক মহানগর বিএনপির সমাবেশে সরকার হটাতে দুর্বার আন্দোলনের সংকল্প

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক মহানগর বিএনপির সমাবেশে সরকার হটাতে দুর্বার আন্দোলনের সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ২ মে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির দোয়া-মাহফিল ও আলোচনা সভার বক্তারা ১/১১ এর চেতনায় নিজ নিজ অবস্থান থেকে কাজের সংকল্প ব্যক্ত করেন নেতা-কর্মীরা। বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনের মধ্যদিয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন সবাই। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মান্নান হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, রহুল আমিন নাসির, মিজানুর রহমান মানিক, গোলাম মাহমুদ, জামাল উদ্দিন, হাসান আহমেদ, শাহাদাৎ হোসেন রাজু, গোলাম হায়দার মুকুট, জোহরা বেগম, রেজবুল কবির, শরীফ চৌধুরী পাপ্পু, মীর মশিউর রহমান প্রমুখ। বক্তব্যকালে রহুল আমিন নাসির বলেন, শেখ হাসিনা হাসিনা বাংলাদেশকে লুটতরাজের অভয়ারণ্যে পরিণত করছে। এ অবস্থায় নিরব থাকার আর অবকাশ নেই। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এমলাক হোসেন ফয়সাল এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, শহীদ জিয়ার মত সৎ নেতা বাংলাদেশে আসবে না। জাসাসের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন বলেন, দেশকে রক্ষা করতে হলে হাসিনাকে বিদায় করে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করতে হবে । যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল বাতিন বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হতে হবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে।

শাহাদৎ বার্ষিকীর কর্মসূচি সাফল্যমন্ডিত করতে নেতা-কর্মীদের অভ’তপূর্ব সমর্থনের জন্যে সকলকে ধন্যবাদ জানান হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি বলেন, ঐক্যের এই চেতনায় চলমান আন্দোলনকে সফল করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার