Advertisement Placeholder

ভারতে লোকসভা নির্বাচন : দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে লোকসভা নির্বাচন : দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটের গণনা শুরু হয়েছে ৪ জুন স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা)। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর একে একে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা শুরু হবে। প্রথম ঘণ্টায় রায়বরেলী এবং ওয়েনাড় দুই কেন্দ্রেই এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, প্রথম ঘণ্টার প্রবণতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৬৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৯৮টি আসনে।

ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয়েছে গত শনিবার। ভোট গণনা শেষে আজ মঙ্গলবার ফল প্রকাশ হবে। জানা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছেন বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট।

দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। ৩১ মে সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই আসতে শুরু করে এক্সিট পোল বা বুথফেরত জরিপের ফলাফল।

প্রায় প্রতিটি বুথফেরত জরিপের ফলাফলে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০ আসনের বেশি পেয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে যাচ্ছে। তবে বুথফেরত জরিপই চূড়ান্ত ফল নয়। চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার তাই সবার চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে।

এই নির্বাচনকে বিশ্বের ইতিহাসের ‘সবচেয়ে বড়’ নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটারসংখ্যার কারণে। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার ভোটারসংখ্যা ছিল ৯৭ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার