Advertisement Placeholder

হামাসের হাতে জিম্মি আরও ৪ ইসরায়েলির মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামাসের হাতে জিম্মি আরও ৪ ইসরায়েলির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে। খবর বিবিসি।

নিহত চারজন হলেন ব্রিটিশ ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)।

ইমরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে।

হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে।

নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার