Advertisement Placeholder

ভারতে লোকসভা নির্বাচন : বিজেপি জোট ২৯৬, কংগ্রেসের ইন্ডিয়া ২২৮ আসনে এগিয়ে

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে লোকসভা নির্বাচন : বিজেপি জোট ২৯৬, কংগ্রেসের ইন্ডিয়া ২২৮ আসনে এগিয়ে

ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যে, যে দল বা জোট উত্তর প্রদেশের লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই কেন্দ্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। তবে এবার তেমনটা হবে কিনা তা এখনই জানা না গেলেও এ রাজ্যে এগিয়ে আছে বিরোধী জোট ইন্ডিয়া। খবর এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপির জোট এনডিএ এগিয়ে আছে ৩৭টি আসনে (বিজেপি ৩৫, আরএলডি ২)। বিপরীতে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৩টি আসনে। এ ছাড়া অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র একটি আসন গেছে এই দুই জোটের বাইরে।

ভোট গণনায় এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে এই রাজ্যে ইন্ডিয়া জোট এগিয়েই থাকবে। এর আগের দুই নির্বাচনে বিজেপির জোট এনডিএ এই রাজ্যে বড় জয় পেয়েছিল।

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম পৌনে ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন পর্যন্ত ৬৮ আসনে পিছিয়ে রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ২০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২১ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার