Advertisement Placeholder

সরকারকে পরাজিত করতে না পারলে মুক্তি পাবো না: দুদু

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারকে পরাজিত করতে না পারলে মুক্তি পাবো না: দুদু

বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন সরকারকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করতে না পারলে হামলা ও মামলার জীবন থেকে আমরা মুক্তি পাবো না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি দ্বীন মোহাম্মাদ দুলু।

তিনি বলেন, এটা কি ভাবা যায়, ১০-১২ টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে লুটপাট করে ফেলা হয়েছে এটা ভাবা যায় না। আপনি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যান, সেসব দেশেও এত লুটপাট করা হয় না। আমি অন্য কোন দেশের দৃষ্টান্ত দিচ্ছি না, এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করেছে বর্তমান সরকার।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো।

জিয়াউর রহমান বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন দুদু।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার