Advertisement Placeholder

ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন। যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক, গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে। ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার