Advertisement Placeholder

বাজেটে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে : ফখরুল

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাজেটে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে : ফখরুল

ফাইল ছবি

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কী করার জন্য? লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি, আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ তথাকথিত বাজেট যেটা দেয়া হয়েছে, এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যেসমস্ত অংশতে আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপর সমস্ত বোঝাটা পড়ে যাচ্ছে। আর ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। এই অনুদান অথবা ঋণ আনছে বিদেশ থেকে। সেই সঙ্গে আবার ব্যাংগুলো থেকে ঋণ নেয়া হবে।
সবটাই গিয়ে পড়ছে এই মানুষের উপর। মানুষ এই বোঝা টানতে টানতে আর পারছে না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার