Advertisement Placeholder

বসুন্ধরার আটা-সুজি-নুডলস-মশলা : আমেরিকায় বাঙালি রুচির অনন্য অবলম্বন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বসুন্ধরার আটা-সুজি-নুডলস-মশলা : আমেরিকায় বাঙালি রুচির অনন্য অবলম্বন

কম্যুনিটির সুপার মার্কেট ও গ্রোসারির র‌্যাকে স্থান করে নিয়েছে বসুন্ধরার মানসম্পন্ন আটা-ময়দা-মশলা-নুডলস-মুড়ি ইত্যাদি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বসুন্ধরার মশলাসহ ময়দা-আটা-সুজি-নুডল সকল খাদ্য-সামগ্রি আমেরিকার বাজারেও সাড়া জাগিয়েছে। রুচিশীল গৃহিনীর রান্না ঘরের আভিজাত্য বাড়াতে ‘পারফেক্ট রান্নার বেস্ট পার্টনার’ হিসেবে বসুন্ধরার কদর ক্রমান্বয়ে বাড়ছে। ‘যে নিজ হাতে বী বুনে/সেই শুধু পুরোটা জানে’ স্লোগানে ‘রুপকথা হয়ে যাওয়া বাংলার ঐতিহ্য মশলার সেই স্বাদ আবার ফিরে এলো। আমাদের কৃষকেরা একাগ্রতা দিয়ে তুলে এনেছে প্রকৃতির দেয়া প্রকৃত স্বাদ।

উর্বর মাটির বুকে বেড়ে উঠা ফসল অপেক্ষার পালা শেষে পরম মমতায় ও প্রকৃতির শুদ্ধতা থেকে পাওয়া মশলা বাছাই প্রক্রিয়া শেষে মশলার গুণাগুণ অক্ষুন্ন রেখে আমরাই দিচ্ছি প্রকৃতির খাঁটি গুড়া মশলা’। প্রবাসের স্বপ্ন পূরণে কঠোর শ্রমে নিয়োজিতরা ক্লান্ত-শ্রান্ত দেহে ঘরে ফেরার পর রান্নার সকল প্রস্তুতি-সহায়ক মশলার সাহায্যে স্বল্পতম সময়ে বাঙালি খাবার তৈরীর অন্যতম এক বিশ্বস্ত অবলম্বনে পরিণত হয়েছে বসুন্ধরার খাদ্য-সামগ্রি।

তুলনামূলক কমদামে স্বাস্থ্যসম্মত এসব চাল, ডাল, আটা, সুজি, তেল, আর মশলা এখন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বস্টন, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, টেক্সাসের সুপারমার্কেট/গ্রোসারিতে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) যাচাই-বাছাইয়ের পরই তা বিক্রির প্রথম কাতারে ঠাঁই করে নিয়েছে বলে ব্যবসায়ীরা জানালেন। গত রমজানের ঈদে রোস্ট তৈরীর মশলার চাহিদা এককভাবে পূরণেও সক্ষম ছিল বসুন্ধরার মশলা। সে সময় এফডিএ কর্তৃক কম্যুনিটির প্রিয়-পরিচিত বেশ কয়েকটি মশলার ব্র্যান্ডকে স্বাস্থ্যের জন্যে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সেই তালিকা ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় বাঙালি স্বাদে পরিপূর্ণ বসুন্ধরার পণ্য সমাদৃত হচ্ছে কম্যুনিটির রান্না ঘর থেকে রেস্টুরেন্ট পর্যন্ত। রুচিশীল গ্রাহকের পছন্দের শীর্ষে এখন বসুন্ধরার মশলা, আটা, ময়দা, সুজি, তেল সবকিছু।

ডায়াবেটিস প্রতিরোধে/নিয়ন্ত্রণে সক্ষম ব্রাউন আটাও রয়েছে পণ্য-সামগ্রিতে। হোল হুইটের প্রশংসা এখন স্বাস্থ্যসম্মত প্রতিটি পরিবারে। জিরা গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, হলুদের গুড়া, চিকেন বিরিয়ানি, বিভিন্ন ধরনের মাংস রান্নার মশলার ক্ষেত্রেও ক্রেতা-সাধারণের সামর্থ্যরে মধ্যে রয়েছে বসুন্ধরার এসব পণ্য। আর এর মধ্যদিয়েই ‘ফিরে এলো প্রকৃতির সেই স্বাদ’ প্রকৃতি হতে আপনার হাতে। ‘যত্নে গড়া রত্নে ফোটা’ বসুন্ধরার মশলা এখন সবধরনের সামাজিক অনুষ্ঠানে বাঙালি রসনা মেটাতে অপরিহার্য একটি অবলম্বন বলে উল্লেখ করেন ভোজন-বিলাসীরা। বিশেষ করে যারা ব্যাচেলর, পালাক্রমে রান্না করেন কাজ আর প্রিয়-পরিচিতজনের সাথে আড্ডার ফাঁকে, তাদের জন্যে বসুন্ধরার খাদ্য-সামগ্রি বিশ্বস্ত সহযোগি হয়ে উঠেছে। ব্যাচেলররা জানান, বসুন্ধরার মজাই আলাদা, যা মায়ের হাতের পরশ জোগায়, ভাবি-চাচির সান্নিধ্য দেয়। যাকে বলা যায়, ‘প্রকৃতির খাঁটি রঙে সেরা স্বাদের আমেজ’। বসুন্ধরা কর্র্তৃপক্ষ উল্লেখ করেছেন, নিজস্ব খেতে দক্ষ কৃষকের মমতা মাখা হাতে বোনা মশলা নিশ্চিত করে খাঁটি ও প্রাকৃতিক রং। তাই আমাদের মশলা মাটির রূপ, রস, গন্ধ পৌঁছে দেয় আপনার রান্না ঘরে। জমি বাছাই থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত নিয়মিত পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ দেয় আমাদের মশলার অতুলনীয় সেরা মানের নিশ্চয়তা।’ ‘কারণ মাটির বুকেই মেলে খাঁটি উপকরণ।

খাঁটি জিনিষটার খোঁজ পেতে মাটির কাছাকাছি যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। মশলার উপকরণতো শুধু দেখতে ঠিকঠাক হলে চলবে না, জানা চাই কীভাবে ওরা বেড়ে উঠে। আমরা আমাদের পরিশ্রমী কৃষক ভাইদের সাথে চাষের প্রতিটি ধাপে থাকি বন্ধু হয়ে, তুলে আনি প্রকৃতির আশির্বাদপুষ্ট সেরা মশলা, যার প্রতিটি দানা পুষ্টিগুণে থাকে অটুট, প্রাকৃতিক স্বাদ থাকে অক্ষুন্ন।’
মশলার গুণগত মান সেরার চেয়েও সারা প্রসঙ্গে ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন যে, ‘শতভাগ হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে প্রস্তুত। প্রকৃতির বুক থেকে সেরা মানের মশলা সংগ্রহের পর সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুত হয় বসুন্ধরা গুড়া মশলা। কোন রকম হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে মশলার গুণগতমান ধরে রেখে প্রক্রিয়া ও প্যাকেটজাত করা হয় বলে পুষ্টিগুণ থাকে অটুট। আমরা নিশ্চিত করি মশলার আসল স্বাদ, রং, গন্ধ।’ দেশি স্বাদের রসনা পূরণে বাংলাদেশ থেকে আসছে বসুন্ধরার মুড়ির প্যাকেট, নুডলস।
সময়ের প্রয়োজনে বাঙালি স্বাদের প্রত্যাশা পূরণে আমেরিকায় বসুন্ধরার পণ্য আমদানি এবং বাজারজাত করছে ‘কাবিল অ্যান্ড সন্স’। এর সদর দফতর হচ্ছে নিউইয়র্ক সিটির লং আইল্যান্ড সিটিতে। এই কোম্পানীর সাথে যোগাযোগ করা যাবে ৩৪৭-২৬৪-৭৬৪৫ নম্বরে ফোন করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার