Advertisement Placeholder

গাজায় শিশু হত্যা : জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় শিশু হত্যা : জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ নারী ও শিশুকে হত্যার জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকভুক্ত করেছে জাতিসংঘ। স্থানীয় সময় শনিবার (৮ জুন) বৈশ্বিক অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে জাতিসংঘের এ তালিকায় যুক্ত করা হয়।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে লঙ্ঘনকারী অপরাধীদের একটি বৈশ্বিক তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে যুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুক্রবার (৭ জুন) জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছেন গিলাদ। এতে বিষয়টি জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এরপরও মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে ইসরায়েলকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তিনি হলেন জাতিসংঘ মহাসচিব। এমন সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, বরং নিজেকেই ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাকে বার্ষিক ‘চিল্ড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ প্রতিবেদনে ইসরায়েলকে তালিকাভুক্ত করার বিষয়টি জানান। বিষয়টির গোপনীয়তা যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। ১৪ জুন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৩৬ হাজার ৭৩১ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৯ থেকে ৫২ শতাংশ নারী ও শিশু বলে গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলের দাবি, হামাসের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে জাতিসংঘ এ পরিসংখ্যান তৈরি করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, তারা হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিবর্তে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ওপর নির্ভর করে এ পরিসংখ্যান তৈরি করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার