Advertisement Placeholder

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধী

ভারতের লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। শনিবার (৮ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনও একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনও দল তা পূরণ করতে পারেনি। ফলে ২০১৪ সাল থেকে বিরোধীদলীয় নেতাশূন্য ছিল লোকসভা। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই অবস্থার অবসান হতে যাচ্ছে।

রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়ানাদ থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার