Advertisement Placeholder

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

দিল্লির আইটিসি মৌর্য হোটেলে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

সোমবার (১০ জুন) দিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী।

এ সময় তার ছেলে ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণে যোগদান উপলক্ষে নয়াদিল্লি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার