Advertisement Placeholder

নিউইয়র্কে মির্জা আজমের নাগরিক সংবর্ধনা ৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে মির্জা আজমের নাগরিক সংবর্ধনা ৭ জুলাই

নিউইয়র্কে মির্জা আজম এমপিকে নাগরিক সম্বর্ধনা প্রদানকল্পে অনুষ্ঠিত জামালপুরবাসীর সভায় নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ জাতীয় সংসদে টানা ৭ বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে ৭ জুলাই। জামালপুর জেলাবাসীর উদ্যোগে জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেস মিলনায়তনে এ সংবর্ধনা সমাবেশের জন্যে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হককে আহবায়ক, কম্যুনিটি লিডার ফরিদ আলমকে সদস্য-সচিব এবং এডভোকেট মোর্শেদা জামানকে প্রধান সমন্বয়কারি করে ১৭ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এর সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান শেলী, কম্যুনিটি লিডার আলহাজ্ব সালেহ শফিক গেন্দা, খন্দকার আবু মুরাদ, ব্যাংকার সাহাদৎ হোসেন বাবু, কৃষিবিদ আশরাফুজ্জামান, ডিউক খান, আবু বকর সিদ্দিক, নাসির ইকবাল, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, এ খান বিপ্লব প্রমুখ।

১১ জুন মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ‘ইটজি চায়নিজ’র মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুন সকালে জেএফকে এয়ারপোর্টে জামালপুরের কৃতি সন্তান মির্জা আজমকে স্বাগত জানানো হবে। সপরিবারে ১৬ দিনের যুক্তরাষ্ট্র সফরকালে মির্জা আজম ক্যালিফোর্নিয়া, হাওয়াই, ফ্লোরিডা ছাড়াও নায়েগ্রা ফল্স সফর করতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, এটা হচ্ছে এই জননেতার পারিবারিক সফর।
মির্জা আজমের যুক্তরাষ্ট্র সফরসূচি সফল করতে ১৮ জুন সন্ধ্যায় জ্যামাইকায় আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জামালপুরবাসীর সর্বাত্মক সহায়তা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার