Advertisement Placeholder

আমেরিকায় বিপুল উৎসাহে ঈদুল আযহা পালিত

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকায় বিপুল উৎসাহে ঈদুল আযহা পালিত

আমেরিকায় ১৬ জুন বাংলাদেশিদের ব্যবস্থাপনায় আড়াই শতাধিক সহ ৪ সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আযহা উপলক্ষে। সর্বত্র আবহাওয়া অনুকূলে থাকায় খোলা মাঠে ঈদের জামাতে নারী-পুরুষ আর শিশু-কিশোরদের ঢল নেমেছিল। একইভাবে নিকটস্থ পশু খামারে গিয়ে পছন্দের গরু, খাসী, ভেড়া, উট, দুম্বা ক্রয়ের পর দলবেধে খোলা মাঠে কুরবানীর দৃশ্য ছিল অভূতপূর্ব। অনেকেই বাংলাদেশি স্টাইলে কুরবানীর মাংস ভাট-বাটোয়ারা করেন আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবের মধ্যে।

উল্লেখ্য, প্রতিটি ঈদ জামাতেই বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের জন্যে দোয়া করা হয় এবং ইসরায়েলের বর্বরতার নিন্দা জানানো হয়।

Eid-Jamat-2

অপরদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাইডেন প্রশাসন এবং আমেরিকার জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনী ব্লিঙ্কেন এক বিবৃতিতে সকলকে ঈদ মুবারক জানিয়েছেন। পবিত্র হজব্রত পালনরতদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্লিঙ্কেন উল্লেখ করেছেন, এ বছর এমন এক সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন অনেক মুসলমান গভীর বেদনা আর কষ্টের ভিকটিম। যারা এ ধরনের অন্যায়-অবিচার, দমন-পীড়ন আর সংঘাতের মুখে নিপতিত, সেইসাথে যারা ঘৃণা-বিদ্বেষ-সহিংসতা আর ইসলাম ফোবিয়ার জঘন্য আচরণের ভিকটিম-তাদের কথাও স্মরণ করছি। সহমর্মিতা জ্ঞাপণ করছি সকলের প্রতি। মানবতার জন্যে, আদর্শের মহিমায় উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকারকারি মুসলমানদের সাথে আমিও আশা করছি সুন্দর এবং নিরাপদ একটি ভবিষ্যতের জন্যে। সারাবিশ্বকে আরো উন্নতি ও সমৃদ্ধি প্রদানে মুসলিম আমেরিকানদের বলিষ্ঠ নেতৃত্বের কথা আমি স্বীকার করছি এবং আমরা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আরো কাজের অঙ্গিকার করছি যাতে সকলেই মুক্ত জীবন এবং সম্ভাবনাকে আনন্দচিত্তে উদযাপন করতে পারি। ঈদ মুবারক।

এবারও নিউইয়র্ক অঞ্চলের প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, এস্টোরিয়াস্থ আল আমিন মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টা মসজিদ, ব্রæকলীনে বায়তুল জান্নাহ মসজিদ ও বাংলাদেশ মুসলিম সেন্টার, ওজোনপার্কে আল আমান মসজিদ, নিউজার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, ফিলাডেলিফিয়া, ডেট্রয়েট, শিকাগো, আটলান্টা, ফ্লোরিডা, লসএঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড প্রভৃতি স্থানে।

Eid-Jamat-3

নিকটস্থ পশু খামারের বাইরেও অনেকে গ্রোসারি স্টোর অথবা সুপার মার্কেটে কুরবানীর অর্ডার দিয়েছিলেন। ঈদ উপলক্ষে প্রশাসন সামগ্রি অথবা নতুন কাপড়ের ব্যবসা এবার তেমন ভালো না হলেও কুরবানীর পশু বিক্রির ব্যবসা ষোলা আনা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার