Advertisement Placeholder

যে কারণে ভাইরাল হলেন নোবিপ্রবির তিন ছাত্রী

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে ভাইরাল হলেন নোবিপ্রবির তিন ছাত্রী

জনপ্রিয় একটি হিন্দি গানের তালে নেচে ভাইরাল হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন ছাত্রী। শুক্রবার (২৯ জুলাই) রাতে শাজনীন মীম নামে এক ছাত্রী নাচের ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের তিন ছাত্রীর অংশগ্রহণে ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনের সড়কে ভিডিওটি ধারণ করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি নাচের এমন চর্চা নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই ছাত্রীরা।

ভিডিওটির মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান ইমন লিখেছেন, ‘সেরা আপুনি, মনে হচ্ছিলো কোনো মুভির গান দেখতেছি।’

বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন লেখেন, ‘বাহ দারুণ। সবাইকে গানের সাথে নৃত্যে দারুণ মানিয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে।’

জানা যায়, সমুদ্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাজনীন মীম, সুইটি ভৌমিক ও নাদিয়া হাসান মিলে নৃত্য পরিবেশন করেন। তারা কেউই প্রাতিষ্ঠানিকভাবে কোনো নৃত্যের প্রশিক্ষণ নেননি।

শনিবার (৩০ জুলাই) সকালে শাজনীন মীম গণমাধ্যমকে বলেন, আমাদের হঠাৎ ইচ্ছা হলো একটা নাচের ভিডিও বানাবো এবং বানিয়ে ফেললাম। মাত্র এক ঘণ্টা প্র্যাকটিস করেছি আমরা। আমরা কেবল চেষ্টা করেছি। আমাদের কাছে ভালো লাগছে।

নাচে অংশ নেওয়া আরেক সহপাঠী সুইটি ভৌমিক বলেন, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক নাচের প্রশিক্ষণ নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকি। সেখানের সড়কটা অসাধারণ, অনেকে এখানে ছবি তুলতে আসে। আমরা চিন্তা করলাম এখানে একটা নাচের ভিডিও বানালে কেমন হয়। বলতে বলতে ভিডিও বানিয়ে ফেললাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতি বিকাশের জায়গা। আমরা একা‌ডে‌মিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের বাড়‌তি কার্যক্রম হি‌সে‌বে নাচ, গান, আবৃ‌ত্তি ও খেলাধুলায় উদ্বুদ্ধ ক‌রি। শিক্ষার্থী‌দের পূর্ণ বিকা‌শের জন্য এটি খুবই সহায়ক।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার