
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১৯ জুন ২০২৪ | প্রিন্ট | ৩৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ‘জালালাবাদ ল’ সোসাইটি’ আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট বারের অ্যাটর্নি এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ “প্রবাস বন্ধু” অ্যাটর্নি মঈন চৌধুরী বলেছেন, সমাজ সংস্কারে আইনজীবীদের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া তিনি আরো আশ্বস্ত করে বলেন, দেশ থেকে আসা নবীন আইনজীবীরা প্রবাসেও এ পেশার সাথে সম্পৃক্ত হতে পারেন। এজন্য সবধরনের সহযোগিতা দিয়ে যাবো। প্রবাসে এসব আইনজীবী নিজেরা শক্তিশালী হলে প্রবাসীদের দক্ষতার সাথে সেবা দিতে পারবেন বলে মঈন চৌধুরী উল্লেখ করেন।
সোসাইটির প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী আরো বলেছেন, জালালাবাদ ল’ সোসাইটির মাধ্যমে এখন থেকে যেকোনো প্রবাসী কোন ফি ছাড়াই তাঁর পরামশ গ্রহণ করতে পারবেন। আইনজীবীদের প্রবাসী নাগরিক সমাজের বিভিন্ন কর্মকান্ডে আরও সম্পৃক্ত হওয়ার জন্য অ্যাটনির্ মঈন চৌধুরী আহ্বান জানান এবং এক্ষেত্রে তিনি সবসময় পাশে থাকবেন বলে ঘোষণা দেন। গত শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এমাদউদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নাসিরউদ্দিন, অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন, অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, অ্যাডভোকেট সাঈয়েদ মইনউদ্দিন জুয়েল এবং অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস শহিদ আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট মো: মহিউদ্দিন, অ্যাডভোকেট মো. সায়েদ আহমেদ, অ্যাডভোকেট এটিএম জুবেল চৌধুরী, মো. আখমাম খাঁন। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট আশিক আহমেদ খান।



