Advertisement Placeholder

কানাডার ‘সন্ত্রাসী সংগঠন’র তালিকায় ইরানের রেভল্যুশনারি গার্ড

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডার ‘সন্ত্রাসী সংগঠন’র তালিকায় ইরানের রেভল্যুশনারি গার্ড

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’র তালিকাভুক্ত করেছে কানাডা। বিরোধী দলগুলোর দীর্ঘদিনের দাবি ও কিছু সংখ্যক ইরানি বংশোদ্ভূত কানাডিয়দের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৯ জুন) ইরানের পাবলিক সেফটি মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এ সিদ্ধান্তের কথা জানান। তিনি এটাকে ‘বৈশ্বিক সন্ত্রাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। এতে আইআরজিসির সদস্যসহ ইরান সরকারের হাজার হাজার জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। খবর বিবিসি।

এদিকে, কানাডার এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা ফার্স বলেন, কানাডার এ পদক্ষেপ ‘অবিবেচনাপূর্ণ’ ও ‘রীতিবিরুদ্ধ’।

আইআরজিসি ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাহিনীটিতে আনুমানিক ১ লাখ ৯০ হাজার সদস্য আছেন। এ আইআরজিসির মাধ্যমেই ইরান মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতা করে আসছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার