Advertisement Placeholder

বাইডেনকে নিয়ে সমালোচনা : ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাইডেনকে নিয়ে সমালোচনা : ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ বন্ধ করে রেখেছে।

হারেটজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ জুন) ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির ওপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল।

ইসরাায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধিদলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগে যে, এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে ইসরায়েল মোট তিন বিলিয়ন ডলারে ২৫টি মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার