Advertisement Placeholder

সু চির জন্মদিন পালন করায় ২২ জনকে গ্রেফতার!

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সু চির জন্মদিন পালন করায় ২২ জনকে গ্রেফতার!

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জন্মদিন পালন করায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সু চির জন্মদিনে চুলে ফুল পরে ছবি পোস্ট করায় দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালে থেকে তাদের গ্রেফতার করা হয়। দেশটির সংবাদমাধ্যম ইলেভেন মিডিয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বলে জানায় এএফপি।

স্থানীয় অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, মিয়ানমারের মধ্যাঞ্চলের ওই নগরীতে চুলে ফুল পরা অথবা জনসমাগমস্থলে প্রার্থনা করার কারণে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জান্তাপন্থী হিসেবে পরিচিত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি পোস্ট করে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবিসি স্বাধীনভাবে ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি সব সময় চুলে ফুল পরে থাকেন। তাকে তিন বছরের বেশি সময় ধরে বন্দী করে রেখেছে দেশটির জান্তা সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গত ১৯ জুন ছিল সু চির ৭৯তম জন্মবার্ষিকী। শারীরিক নানা জটিলতায় তিনি এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার