Advertisement Placeholder

বিএনপিকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ২১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপিকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ জুন) রাত পৌনে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এসএম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

এ তথ্য নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার