Advertisement Placeholder

নিউইয়র্কে এবিসিডিআইয়ের সংবাদ সম্মেলন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক অবরোধের সংকল্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে এবিসিডিআইয়ের সংবাদ সম্মেলন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক অবরোধের সংকল্প

কানাডার ন্যায় যুক্তরাষ্ট্রেও বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামজিক অবরোধ গড়ার পাশাপাশি জাতিসংঘ এবং কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহকারীদের প্রতিরোধের সংকল্প ব্যক্ত করা হলো নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ কম্যুনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এবিসিডিআই)’র সংবাদ সম্মেলনে। এ সময় আরো জানানো হয় যে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সন্দেহভাজন ঘাতক আক্তারুজ্জামান শাহীন যদি যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকে তবে তাকেও পুলিশে সোপর্দ করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় ‘শেফ মহল’ পার্টি হলের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবিসিডিআইয়ের সাধারণ সম্পাদক আলী হাসান কিবরিয়া অনু এবং প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মিথুন আহমেদ, মানবসেবামূলক সংস্থা ‘গ্রীণ টাচ’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত এলাহী, এবিসিডিআইয়ের কর্মকর্তা মোজাহিদ আনসারী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, জাকির হোসেন বাচ্চু প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন হোসনেআরা, খালেদুজ্জামান প্রদীপ, অজিৎ ভৌমিক প্রমুখ।

এ সময় জানানো হয়, বাংলাদেশের এক শ্রেণীর আমলা, ব্যাঙ্কার, একাডেমিশিয়ান, রাজনীতিক দেশের অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে রুগ্ন করার অপচেষ্টায় লিপ্ত। অর্থ আত্মসাৎকারি, এমপি হত্যাকারি, জাতিরজনক বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দন্ডিতরা যুক্তরাষ্ট্রকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্র আজ খুনী, ষড়যন্ত্রকারি, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কানাডায় বেগম পাড়ার বিরুদ্ধে গড়ে উঠা সামাজিক আন্দোলনের মতো যুক্তরাষ্ট্রেও প্রতিরোধ রচনা করা হবে পাচারকারি, ষড়যন্ত্রকারী আর ঘাতকদের বিরুদ্ধে। এজন্যে গণমাধ্যমসহ সচেতন-দেশপ্রেমিক প্রবাসীদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেছে এবিসিডিআই।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ করার অভিপ্রায়ে মহলবিশেষের অপতৎপরতা সম্পর্কিত বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে এবিসিডিআইয়ের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি ট্রুপসের একজন সদস্যও মানবাধিকার লংঘনের মত কোনো আচরণে লিপ্ত ছিলেন না। এ বিষয়টি ক্যাটাগরিকেলি আমরা জাতিসংঘ সচিবালয়সহ মার্কিন কংগ্রেসের বিভিন্ন পর্যায়ে অবহিত করেছি। এবং দেশপ্রেমিক প্রবাসীর প্রতি উদাত্ত আহবান রাখছি তারা যেন নিজ নিজ জনপ্রতিনিধির সাথে সম্পর্ক জোরালো করার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের সঠিক চিত্র সকলকে অবহিত করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার