
প্রতিদিন ডেস্ক | সোমবার, ২৪ জুন ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য।”
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষাখাতে বাজেট বাড়ানোর ফলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।”
এসময় মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।



