Advertisement Placeholder

১৬ নোবেল জয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ নোবেল জয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার ট্রাম্প

এবার ১৬ নোবেল জয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জয়ী হন তাহলে বিশ্বের অর্থনীতিতে উচ্চমূল্যস্ফীতির প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন ১৬ জন নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের একটি দল। মঙ্গলবার একটি খোলা চিঠিতে এমন সতর্কবার্তা দিয়েছেন তারা। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক ‘উঁচুমানের’ বলেও মন্তব্য করেছেন ওই অর্থনীতিবিদেরা। সংশ্লিষ্ট ওই অর্থনীতিবিদদের সবাই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের এক্সিওস নামের ওয়েবসাইটকে উদ্বৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, অর্থনীতিবিদরা বলছেন- ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলো মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করবে। কেননা চীনা আমদানিতে কঠোর শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বহু গুনে বেড়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা রয়েছে এবং এতে এখানের ভোক্তাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। অর্থনীতিবিদরা আরও বলেছেন, যদিও আমাদের প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক নীতির বিবরণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, তবে এক্ষেত্রে আমরা একমত যে জো বাইডেন যেই অর্থনৈতিক প্রকল্পের কথা বলেছেন তা ট্রাম্পের প্রকল্পের চাইতে অনেক ‘উঁচুমানের’।

ওই চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া ট্রাম্পের অর্থনৈতিক নীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও একটি অস্থিতিশীল প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন তারা।

২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া জোসেফ স্টিগলিটজ এবং ২০১৫ সালে নোবেল পাওয়া স্যার অ্যাঙ্গাস ডিটন সহ অর্থনীতিতে নোবেল পাওয়া বিশিষ্ট ১৬ অর্থনীতিবিদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভোটাররা ঠিক করবেন পরবর্তী মেয়াদের জন্য কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। এক্ষেত্রে বাইডেন এবং ট্রাম্প দুজনেই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে অনেকটা নিশ্চিত। মূলত ভোটারদের ওপরেই নির্ভর করছে আসন্ন নির্বাচনে কে নির্বাচিত হচ্ছেন!

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার