Advertisement Placeholder

মুক্তির পর অস্ট্রেলিয়ায় জুলিয়ান অ্যাসাঞ্জ

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তির পর অস্ট্রেলিয়ায় জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৬ জুন) একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরায় তিনি পৌঁছান । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল সাইপানের একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসাঞ্জ। এর পর একটি চুক্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তিন ঘণ্টার শুনানির সময় অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হন। তবে তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বাক স্বাধীনতা বিষয়ক মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী তার কার্যকলাপকে বৈধতা দেয়।

অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী ব্যারি পোলাক আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, উইকিলিকসের কাজ অব্যাহত থাকবে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনও প্রশ্নের উত্তর না দিয়েই টিভি ক্যামেরা এবং ফটোগ্রাফারদের ভিড়ের মধ্য দিয়ে আদালত ত্যাগ করেন। এর পর একটি সাদা এসইউভি গাড়িতে উঠে চলে যান।
২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করে মার্কিন বিচার বিভাগ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার