Advertisement Placeholder

ফ্লপ সাকিব অটোচয়েস হতে পারেন না : আশরাফুল

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ২৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লপ সাকিব অটোচয়েস হতে পারেন না : আশরাফুল

ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের বেশ মিল। উইকেট স্পিন সহায়ক হওয়ায় সাকিব আল হাসানের কাছে দলের প্রত্যাশা ছিল অনেক। আইপিএলের সুবাদে বাংলাদেশের মধ্যে ভারতে সবচেয়ে বেশি খেলেছেন তিনি। তারপরও ফ্লপ হন তিনি।

বিশ্বকাপের পরে জানা যায় চোখের সমস্যায় ভুগছিলেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। তারপরও বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব টি-২০ বিশ্বকাপের অটোচয়েস কীভাবে হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এমনকি ওয়ানডে বিশ্বকাপে রান করায় মাহমুদউল্লাহকে টি-২০ ফরম্যাটে অটোচয়েস করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আশরাফুল বলেন, ‘মাহমুদউল্লাহ ওয়ানডে বিশ্বকাপে রান করার পর বোর্ড পরিচালকরা তাঁকে অটো চয়েস বানিয়ে দিলেন। তাদের বোঝা উচিত ছিল, ওয়ানডেতে ভালো খেলা মানে টি২০তে অটোচয়েস হয়ে যাওয়া না। এই বিশ্বকাপের পর নিশ্চয়ই নীতিনির্ধারকরা উপলব্ধি করতে পারছেন, মাহমুদউল্লাহকে অটোচয়েস বলা ঠিক হয়নি।’

সাকিব নিয়ে তিনি বলেন, ‘সাকিব তো ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন। ভারত বিশ্বকাপে ভালো খেলেননি। টি২০ বিশ্বকাপে ফ্লপ। আমি মনে করি, বিসিবির অটোচয়েস নীতি থেকে বেরিয়ে আসা উচিত।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার