Advertisement Placeholder

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ২৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে ২৫ জুন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। সঞ্চালনায় সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মো. মোজাম্মেল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, সাবেক সদস্য গোলাম এন হায়দার মুকুট, মিজানুর রহমান মিজান, মো. আব্বাস, ফারদিন রনি, মো. হাসান প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মো. রাশেদ (স্বেচ্ছাসেবক দল), মো. রাকিব হোসেন, মোঃ বাবুল, মো. মান্নু, মোঃ নাজমুল, মোঃ জুয়েল, মনির হোসেন, গোলাম মাহমুদ প্রমুখ।

দোয়া মাহফিলের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার