Advertisement Placeholder

জরিপকে পাত্তা না দিয়ে জয়ের আশা ঋষি সুনাকের

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জরিপকে পাত্তা না দিয়ে জয়ের আশা ঋষি সুনাকের

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে খুব একটা স্বস্তিতে নেই দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। তবে হাল ছাড়ছেন না সুনাক।

বিভিন্ন জনমত জরিপের তথ্যানুযায়ী, ভরাডুবি হতে পারে সুনাকের দলের। তবে এসব জরিপকে পাত্তা দিচ্ছেন না তিনি।

এ বিষয়ে সাংবাদিকদের ঋষি সুনাক বলেন, “জরিপে পিছিয়ে থাকলেও তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনে তিনিই জিতবেন।”
৪ জুলাইয়ের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে সুনাক বলেন, “হ্যাঁ। আমি কঠিন লড়াই করছি। আমি মনে করি, মানুষ লেবার পার্টির সরকারের বিপদ সম্পর্কে বুঝতে পারছে এবং তারা জেগে উঠছে।”

এবারের নির্বাচনের অধিকাংশ জনমত জরিপে, কনজারভেটিভ পার্টির চেয়ে লেবার পার্টি ২০ পয়েন্টে এগিয়ে আছে। সর্বশেষ গত শনিবার যুক্তরাজ্যের অবজারভার পত্রিকার করা জরিপেও লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পাবে বলে দেখানো হয়েছে। সেখানে ঋষি সুনাকের দলের জনপ্রিয়তা এখনও ২০ শতাংশই রয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা সরাসরি লেবার পার্টিকে তাদের সমর্থনের ঘোষণা দিয়েছে। পত্রিকায় এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৪ বছর কনজারভেটিভ শাসনের পর দেশে একটি আমূল পরিবর্তন প্রয়োজন। এবারে দেশটির অন্যতম প্রধান পত্রিকা ডেইলি মিরর, দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট লেবার পার্টিকে সমর্থন দিয়েছে। তবে ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ কনজারভেটিভদের পক্ষে সমর্থন দিয়েছে।

এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিকে সুনাক তার দলের পক্ষে জনগণকে আশ্বস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছেন। তিনি বলেছেন, ১৪ বছর আগের তুলনায় যুক্তরাজ্যের অবস্থা এখন অনেক ভালো।

সুনাক বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যাগুলো করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার