Advertisement Placeholder

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রোধে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রোধে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সংক্রমণ ঠেকাতে এই জরুরি অবস্থা ঘোষণা দেন। খবর সিএনএন।

শনিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের গভর্নর বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।

গভর্নর হকুল নির্বাহী আদেশে উল্লেখ করেছেন, সারা দেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

তিনি বলেন, সারা দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউইয়র্ক শহরের বাসিন্দা। আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি, আরও ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা এবং নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।

গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট এবং নার্সদের জন্য প্রযোজ্য হবে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার