Advertisement Placeholder

টানা পঞ্চমবার জিতলেন রুশনারা আলী

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা পঞ্চমবার জিতলেন রুশনারা আলী

রুশনারা আলী। ফাইল ছবি

ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৯৭টি।

এবার বাংলাদেশি বংশোদ্ভূত আটজন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন- এমন চারজনের একজন হলেন রুশনারা আলী।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। এ রাজনীতিকের জন্ম বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটোবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে যান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার